আন্তর্জাতিক

কেনিয়ায় বাসে বন্দুক হামলা, নিহত ১০

কেনিয়ায় বাসে বন্দুক হামলা, নিহত ১০
কেনিয়ায় বাসে বন্দুক হামলা, নিহত ১০

কেনিয়ায় একটি বাসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছেন। খবর আল জাজিরার।

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার দফতর থেকে শনিবার এক বিবৃতিতে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, বেসামরিক লোক ও নিরাপত্তা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে।

ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ সোমালিয়া সীমান্তের কাছে কোতুলো এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওয়াজির শহর থেকে মানদেরা শহরে যাওয়ার পথে একটি নির্জন স্থানে মেদিনা বাস কোম্পানির একটি গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়।

পুলিশ জানিয়েছে, বাসটি থামানোর পর হামলাকারীরা বেছে বেছে সোমালি নয়, এমন যাত্রীদের হত্যা করে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, হামলায় ৭ জন পুলিশ নিহত হয়েছেন। এছাড়া দেশটির এক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপি'কে একই সংখ্যক পুলিশ নিহত হওয়ার তথ্য জানিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ