আন্তর্জাতিক

ইরানের ওপর শত শত ক্ষেপণাস্ত্র মারার হুমকি ইসরায়েলের

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ

ইরানের ওপরে শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, তেহরান রেড লাইন অতিক্রম করলে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাহায্যে ইরানের ওপর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারা হবে।

ইতালির সংবাদপত্র 'কুরিয়ার ডেলা সেরা’কে গতকাল (শনিবার) দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন।

ইসরায়েল কাৎজ বলেন, ইরানের ওপর বোমা বর্ষণের বিষয়টিও ইসরাইলের বিবেচনায় রয়েছে।

এ মন্ত্রী বলেন, ইরান যদি রেড লাইন অতিক্রম করে তাহলে তারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আমেরিকার ঐক্যবদ্ধ ফ্রন্টকে মোকাবেলা করতে বাধ্য হবে যে ফ্রন্ট ইরানের উপরে শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে।

রেড লাইনের ব্যাখ্যায় কাৎজ বলেন, আমরা ইরানকে পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তোলার সুযোগ দেব না। ইরান যদি তা করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বশেষ উপায় হিসেবে আমরা সামরিক ব্যবস্থাকে বেছে নেব।”

ইরান শুরু থেকেই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি একবারেই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এ ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সার্বক্ষণিক নজরদারি রয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সই করা দেশ হচ্ছে ইরান কিন্তু ইসরাইল তাতে সই করে নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ