আন্তর্জাতিক

ভারতের নাগরিকত্ব আইন মুসলিমদের প্রতি বৈষম্যমূলক: জাতিসংঘ

ভারতের নাগরিকত্ব আইন মুসলিমদের প্রতি বৈষম্যমূলক: জাতিসংঘ
ভারতের নাগরিকত্ব আইন মুসলিমদের প্রতি বৈষম্যমূলক: জাতিসংঘ

ভারতে নাগরিকত্ব সংশোধন আইনকে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক বলে জানিয়েছেন জাতিসংঘ। গতকাল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারকে আইন সংশোধনের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, এই আইনের প্রকৃতিগত বৈশিষ্ট্য হলো বৈষম্য। খবর রয়টার্সের

সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের মুখপাত্র জেরেমি লরেন্স গতকাল এক ব্রিফিংয়ে বলেছেন, আমরা জানি যে এই আইনের বৈধতা ভারতের সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং আমাদের আশা মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক আইনে ভারতের যে দায়বদ্ধতা রয়েছে আদালত তা বিবেচনায় নিয়ে নাগরিকত্ব আইনটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তিনি জানান, এই আইন উল্লিখিত ছয় ধর্মীয় সম্প্রদায়ের মতো মুসলিম শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে না। আইনের দৃষ্টিতে সমতা রক্ষায় ভারত সরকারের যে সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে তার সঙ্গেও সাংঘর্ষিক এটি। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব গত ১০ ডিসেম্বর ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ও পরে উচ্চকক্ষ রাজ্যসভাতে পাশ হয়। গতকাল শুক্রবার রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনে পরিণত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ