আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল সারা ভারতের ক্যাম্পাসগুলো

বিক্ষোভে উত্তাল সারা ভারতের ক্যাম্পাসগুলো
বিক্ষোভে উত্তাল সারা ভারতের ক্যাম্পাসগুলো

ধর্মীয় বৈষম্যের ভিত্তিতে নাগরিক আইনের বিরুদ্ধে ভারতে চলমান আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। ধর্মনিরপেক্ষ ভারতে নতুন আইনের মাধ্যমে সরকার হিন্দু জাতিয়তাবাদ ছাড়িয়ে দিচ্ছে বলে ব্যাপক সমালোচনার মাঝে বিতর্কিত এ বিলটি দ্রুত আইনে পরিণত করা হয়।

গত রবিবার দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্বাবদ্যালয় ক্যাম্পাসে পুলিশি অভিযানের প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা ভারতের ক্যাম্পাসগুলো। সেদিন পুলিশ ক্যাম্পাসে বিনা অনুমতিতে প্রবেশ করে টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং প্রায় ১০০ ছাত্রকে আহত করে। সোমবার এর প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করে জনতা। এরপর বিশ্ববিদ্যালয়ের ভিসি নাজমা আকতার পুলিশ কিভাবে ক্যাম্পাসে প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন তুলে এ বিষয়ে তদন্ত করার দাবি জানায়।

রবিবার উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপরও একইভাবে দাঙ্গা পুলিশ হামলা করে বলে জানায় দ্যা গার্ডিয়ান।

জামিয়ার হামলা ভিডিও ছড়িয়ে পড়লে ছাত্ররা উত্তেজিত হয়ে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোপ প্রদর্শন করতে থাকে। এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে দিল্লির আজাদ মেডিক্যাল কলেজ, মুম্বাই, বেঙ্গালুর জৈন বিশ্ববিদ্যালয়, চেন্নাই ও পুদুচেরি বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ হয় আলিগড়, লাখনউ, গুহাটি ও কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালে। হায়দারাবাদ, পাটনা ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও প্রতিবাদে করেছে বৈষম্যমুলক এ নাগরিকত্ব আইনের।

রাজনৈতিকভাবেও চাপে আছে মোদি সরকার এ আইন নিয়ে। ইতোমধ্যে রাজপথে নেমেছেন পশ্চিমবঙ্গের মমতা এবং তিনিসহ ৬ রাজ্য এ আইন বাস্তবায়ন করা হবে না ঘোষণা দিয়েছে। সোমবার বিকেলে বিক্ষোভকারীদের সমর্থনে ইন্ডিয়া গেটের সামনে দু’ ঘণ্টা রাস্তায় অবস্থান করেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি। কংগ্রেস নেতা রাহুল গান্ধিও এটাকে মুসলিম বিরোধী আইন বলে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ