আন্তর্জাতিক

মেক্সিকোয় ‘গণকবরে’ প্লাস্টিক ব্যাগে মিলল ৫০ মরদেহ

মেক্সিকোয় ‘গণকবরে’ প্লাস্টিক ব্যাগে মিলল ৫০ মরদেহ
মেক্সিকোয় ‘গণকবরে’ প্লাস্টিক ব্যাগে মিলল ৫০ মরদেহ

মেক্সিকোর এক ‘গণকবরে’ ডজন খানেক প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে অন্তত ৫০ জনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর ডেইলি মেইল'র।

খবরে বলা হয়, চলতি বছরের ২২ নবেম্বর মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যের গুয়াদালাজারা শহরের বাইরে এক খামারে কয়েক ডজন প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে ছিন্নভিন্ন মরদেহগুলো উদ্ধার করা হয়। অবশেষে ফরেনসিক বিশেষজ্ঞরা জানান, সেখানে অন্তত ৫০ জনের মরদেহ রয়েছে। এখন পর্যন্ত ১৩ জনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১২ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের সবাই ‘নিখোঁজ’ ছিলেন। অন্য মরদেহগুলোর পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে ফরেনসিক দল।

জালিস্কো রাজ্য মেক্সিকোর কুখ্যাত মাদকচক্রের আবাস, যাদের নেতা ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত নেমেসিও অসেগুরা কারভানতেস। এ রাজ্যে প্রায়ই বিভিন্ন গোপন কবরস্থানে মরদেহ পাওয়া যায়। সাধারণত অপরাধ ও মাদকচক্রের সঙ্গে জড়িতরা হত্যার পর মরদেহ লুকাতে এ জায়গায়গুলো ব্যবহার করে।

রাজ্যের গভর্নর এনরিক আলফারো বলেন, জালিস্কোর ৭০ শতাংশ হত্যাকাণ্ড বিভিন্ন অপরাধ ও মাদকচক্রের কারণে হয়ে থাকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ