আন্তর্জাতিক

নাগরিকত্ব আইনের জেরে

উত্তর প্রদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতায় নিহত ৬

উত্তর প্রদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতায় নিহত ৬
উত্তর প্রদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতায় নিহত ৬

ভারতে চলমান নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে শুক্রবার উত্তরপ্রদেশে পুলিশের সাথে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এর আগে প্রদেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয় এবং ১৪৪ ধারা জারি করে ৪ জন একসাথে রাস্তায় বের না হতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

হাজারো মানুষের বিক্ষোভে গুলি চালালে সেখানে আরো অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয় যাদের মধ্যে ৯ জনকে আশংকাজনক অবস্থায় কানপুর হাসপাতালে ভর্তি করা হয়। তবে রাজ্যটির পুলিশ কর্তৃপক্ষ কোন ধরনের গুলি চালানোর কথা অস্বিকার করেছে।

বিক্ষোভকারীরা হালিম মুসলিম কলেজ থেকে ফুলবাগ পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা জুরে বিশাল এক মিছিল করে। এ সময কিছু বিক্ষোভকারী ভাংচুরে লিপ্ত হয় এবং পুলিশের প্রতি পাথর ছুড়তে থাকে। পরে পুলিশ লাঠি চার্জ করলে ব্যাপক সংঘাত শুরু হয়। ফিরোজাবাদে জুমার নামাজের পর বিক্ষোভেও সংঘাতের খবর পাওয়া গেছে। পরে সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসনেত্রী সোনিয়া গাঁন্ধি এক বিবৃতিতে নতুন এ নাগরিকত্ব আইনকে ’বৈষম্যমূলক’ উল্লেখ করে বিজেপি সরকারের বিরুদ্ধে ’বিক্ষোভ দমনে বর্বর শক্তি প্রয়োগ’ করার অভিযোগ তুলেন।

পুরাতন দিল্লিতে বিক্ষোভকারীরা মিছিলে ভারতীয় পতাকা হাতে নিয়ে ‘ সংবিধান রক্ষা কর’ লেখা ব্যানার নিয়ে হাজির হয়ে জামা মসজিদ থেকে বিক্ষোভ শুরু করে তবে দিল্লি গেটে তাদেরকে আটকে দেয়ার চেষ্টা করে। সেখানে ব্যাপক জনতা সেসময় পুলিসের সাথে সংঘাতে জড়ায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ