আন্তর্জাতিক

ডলারের বদলে অভিন্ন মুদ্রা ব্যবহারে একমত মালয়েশিয়া-ইরান

ডলারের বদলে অভিন্ন মুদ্রা ব্যবহারে একমত মালয়েশিয়া-ইরান
ডলারের বদলে অভিন্ন মুদ্রা ব্যবহারে একমত মালয়েশিয়া-ইরান

ইরানের সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে অভিন্ন এক মুদ্রা ব্যবহারে ইরানি প্রস্তাবে রাজি হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক ক্ষেত্রে মুসলিম দেশগুলোর অভিন্ন ডিজিটাল বাজার গঠনের যে প্রস্তাব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাতে সমর্থন দিয়েছেন।

মাহাথির বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার শিকার দেশগুলো ডলার ব্যবহার করলে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে; তাই আমরা এক্ষেত্রে নিজস্ব মুদ্রা বা অভিন্ন মুদ্রা ব্যবহার করতে পারি।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে মালয়েশিয়া মুসলিম এই দেশটির বিশাল বাজারে শরিক হতে পারছে না বলে মাহাথির সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

কুয়ালালামপুর বৈঠক শুরুর আগে গত বুধবার প্রেসিডেন্ট রুহানির সঙ্গে এক বৈঠকে তিনি বলেছেন, মার্কিন চাপের মোকাবেলায় ইরানের সরকার ও জনগণের প্রতিরোধ মালয়েশিয়ার ওপর প্রভাব ফেলেছে।

বৃহস্পতিবার ভোরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কুয়ালালামপুর শীর্ষ সম্মেলন-২০১৯ শুরু হয়েছে। চার দিনের এ সম্মেলনে ইরান, তুরস্ক ও কাতারের শীর্ষ নেতৃবৃন্দসহ মুসলিম বিশ্বের কয়েক'শ নেতা যোগ দিয়েছেন। পার্সট্যুডে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ