আন্তর্জাতিক

ফরাসি বাহিনীর অভিযানে মালিতে নিহত ৩৩

ফরাসি বাহিনীর অভিযানে মালিতে নিহত ৩৩
ফরাসি বাহিনীর অভিযানে মালিতে নিহত ৩৩

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ফরাসি বাহিনীর অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মালিতে গত সপ্তাহে হেলিকপ্টার ভূপাতিত হয়ে ১৩ ফরাসি সেনা নিহত হওয়ার পর ওই অভিযান চালায় ফ্রান্স। শনিবার দেশটির মোপ্তি এলাকায় এ অভিযান চালানো হয়। খবর বিবিসির।

ইমানুয়েল ম্যাক্রো সংবাদমাধ্যমকে বলেছেন, শনিবার সকালে ফরাসি ও বুরকান সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছে।

এ সময় জঙ্গিদের বন্দিদশা থেকে মালির দুই পুলিশকে উদ্ধার ও সশস্ত্র গোষ্ঠীর একজনকে আটক করা হয়েছে।

ফরাসি সেনাবাহিনী জানিয়েছে, মৌরিতানিয়ার সীমান্তে শুক্রবার সারারাত অভিযান চালানো হয়। গত নভেম্বরে মালিতে জঙ্গি সংগঠন আইএস দুটি ফরাসি হেলিকপ্টারে গুলি করে ধ্বংস করে। এতে ১৩ ফরাসি সেনা নিহত হন।

১৯৮০ থেকে সেখানে একদিনে সেনা নিহতের এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। ২০১৩ সাল থেকে এখানে প্রচুর সংখ্যক ফরাসি সেনা মোতায়েন করা হয়।

এদিকে আফ্রিকা অঞ্চলে জঙ্গিদের সহিংসতা মোকাবেলায় করণীয় আলোচনা করতে নাইজেরিয়ায় সম্মেলন শুরু করেছেন আঞ্চলিক নেতারা।

ওই অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মোহাম্মদ ইবনে চ্যামবাস সম্মেলনে বলেছেন, শুধু সামরিক অভিযানে এসব সহিংসতার অবসান হবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ