আন্তর্জাতিক

কংগ্রেস এমপি শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কংগ্রেস এমপি শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কংগ্রেস এমপি শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফের বিতর্কে জড়ালেন কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। হিন্দু নারীদের অপমানের অভিযোগে এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ভারতের তিরুবনন্তপুরম আদালত বিতর্কিত এই রাজনীতিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

শশীর বিরুদ্ধে অভিযোগ, তার লেখা বইতে হিন্দু নারীদের অপমান করা হয়েছে। শশী থারুরের যে বইটি ঘিরে এত আলোচনা তার নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল’।

১৯৮৯ সালে এই বইটির প্রথম সংস্করণ বের হয়। অভিযোগ, শশী থারুরের এই বইটির মাধ্যমে হিন্দু নারীদের অপমান করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা রুজু হয়।

খবরে বলা হয়, কেরালের তিরুবনন্তপুরম আদালতে ওই মামলায় হাজিরা দেননি কংগ্রেস সংসদ সদস্য। এমনকি মামলার শুনানির সময় তার আইনজীবীও আদালতে উপস্থিত ছিলেন না।

ফলে আদালতের নির্দেশ উপেক্ষা করার অভিযোগে তিরুবনন্তপুরম আদালত শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ