আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে মোদির বিজেপি যুগের পতন

ঝাড়খণ্ডে মোদির বিজেপি যুগের পতন
ঝাড়খণ্ডে মোদির বিজেপি যুগের পতন

ভারতে চলমান বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভের মাঝেই ঝাড়খণ্ডে ৮১ টি আসনে বিধানসভা নির্বাচন হয়। ব্যালট বক্সে মোদির বৈষম্যমূলক আইন ও নির্যাতনের জবাব দিতে ব্যাপক নির্বাচনী প্রচারণা চলে। তবে ২০০০ সালে গঠিত হওয়া এ রাজ্যের চতুর্থ এ নির্বাচনের প্রতি দৃষ্টি ছিল গোটা ভারতবাসির।

সকাল ৮ টায় প্রতিক্ষিত এ ভোট গণনা শুরু হয়। বিজেপির বর্তমান প্রার্থির বিপরীতে ’ঝাড়খন্ড মুক্তি মঞ্চ’ নামে লড়াইয়ের নামে কংগ্রেস। সরকার গঠন করার জন্য ৪১ টি আসনের দরকার হয় এ রাজ্যে। সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে ব্যবধান বাড়তে থাকে দু’দলের মাঝে। অবশেষে ৪৬ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করার সক্ষমতা অর্জন করে কংগ্রেস জোট। অন্যদিকে বর্তমান ক্ষমতায় থাকা বিজেপি মাত্র ২৬ আসনে নির্বাচিত হয় যেখানে গত নির্বাচনেও বিজেপি ৩৭ আসনে পেয়েছিল। ফলাফল ঘোষণার সাথে সাথে জোটপ্রার্থি হেমন্ত সোরেনের কর্মিরা মিষ্টি বিতরণ শুরু করে।

বিজয়ের পর একে ঝাড়খণ্ডের জন্য নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রীর আসনে বসতে যাওয়া হেমন্ত। অন্যদিকে এ পরাজয়কে নিজের পরাজয় বলে স্বীকার করে একে বিজেপির পরাজয় নয় বলে দাবি করেন প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী রাগুবার দাস। সারা দেশে এ নির্বাচন মোদি সরকারের জন্য একটি পরিক্ষা ছিল বলে চারদিকে আলোচনা চলছিল।

তবে এ নির্বাচন নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিজেপি নেতা অমিত শাহ জানায় ঝাড়খণ্ডের এ জন রায়ের প্রতি বিজেপির শ্রদ্ধা রয়েছে। এ নির্বাচনী ফলাফল ভারতীয় রাজনীতিতে নতুন এক মেরুকরণ তৈরী করেছে বলেই দেখা যাচ্ছে। জাতিয় নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপির জন্য এটা জনতার একটি স্পষ্ট বার্তা বলেই মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ