আন্তর্জাতিক

ইরাকে রকেট হামলায় মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার নিহত

ইরাকে রকেট হামলায় মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার নিহত
ইরাকে রকেট হামলায় মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার নিহত

উত্তরাঞ্চলীয় ইরাকে রকেট হামলায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঠিকাদার নিহত এবং কয়েকজন আমেরিকান ও ইরাকি সেনা আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।

কিরকুকের কাছেই ইরাকি সামরিক কম্পাউন্ডের ৩০টি রকেট হামলার ঘটনা ঘটেছে। সেখানে মার্কিন সেনাবাহিনীরও একটি ঘাঁটি রয়েছে।

হামলায় কতজন সেনা আহত হয়েছেন কিংবা তাদের অবস্থা কতটা গুরুতর, এমন কোনো বিস্তারিত তথ্য দেননি কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়ার আগে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন তারা।

গত কয়েক মাস ধরেই বিভিন্ন সময়ে ওই কম্পাউন্ডে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে ইরান-সমর্থিত যোদ্ধাদের দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।

গত পহেলা অক্টোবর থেকে ইরাকে বিক্ষোভে সাড়ে চারশর বেশি লোক নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও তাজা গুলিতে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে।

এতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী আদেল আবদুল-মাহদি গত মাসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ