আন্তর্জাতিক

বিক্ষোভে অংশ নেয়ায় ইউরোপীয়কে বহিষ্কার করল ভারত

বিক্ষোভে অংশ নেয়ায় ইউরোপীয়কে বহিষ্কার করল ভারত
বিক্ষোভে অংশ নেয়ায় ইউরোপীয়কে বহিষ্কার করল ভারত

ইসলামবিদ্বেষী নাগরিক সংশোধনী আইন বাতিলের দাবিতে বিক্ষোভে যোগ দেয়ায় নরওয়ের এক নারী পর্যটককে ভারত ছাড়তে বাধ্য করেছে দেশটির সরকার। তাকে নিয়ে দ্বিতীয় কোনো ইউরোপীয়কে ভারত থেকে বহিষ্কার করা হয়েছে।

৭১ বছর বয়সী জান্নি-মাট্টি জোহানসন শুক্রবার বলেন, পুলিশ তাকে মৌখিক নিশ্চয়তা দিয়েছে যে তিনি বিক্ষোভে অংশ নিতে পারবেন।

ভারতের ২০ কোটি মুসলমানকে কোণঠাসা করতেই উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এই আইনটি প্রণয়ন করেছে বলে সমালোচকরা দাবি করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভারতীয় অভিবাসন কর্মকর্তারা জেরা করতে আমার হোটেল কক্ষে আসেন। তারা আমাকে মানসিক নির্যাতন করেন। আজ আবার তারা আমার হোটেলে দেখা দিয়ে আমাকে ভারত ছাড়তে বলেছেন, নতুবা আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে দেশ থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বিক্ষোভ থেকে ফেসবুকে ছবি পোস্ট করেছেন ওই নারী। শুক্রবার সন্ধ্যায় তিনি ভারত থেকে দুবাই রওনা করেন। সেখান থেকে সুইডেনে উড়াল দেবেন বলে জানা গেছে।

ভারতে ইউরোপীয় পর্যটকদের ভিসা দরকার হয়। বিদেশিদের আঞ্চলিক নিবন্ধন কার্যালয়ের এক কর্মকর্তার বরাতে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বলছে, জোহানসন ভিসা নীতিমালা লঙ্ঘন করেছেন।

কোচি বিমানবন্দরের কর্মকর্তা অনুপ ক্রিসনা বলেন, ভিসা শর্ত লঙ্ঘন করে নরওয়ের ওই নারী বিক্ষোভে অংশ নিয়েছেন। কাজেই যত দ্রুত সম্ভব তাকে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে। যে পর্যটন ভিসায় তিনি ভারতে এসেছেন, তাতে বিক্ষোভে অংশ নেয়ার সুযোগ নেই।

কিন্তু এ বিষয়ে জানতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নরওয়ের দূতাবাসে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ