আন্তর্জাতিক

মিশরে সড়ক দুর্ঘটনা, পর্যটকসহ নিহত ২৮

মিশরে সড়ক দুর্ঘটনা, পর্যটকসহ নিহত ২৮
মিশরে সড়ক দুর্ঘটনা, পর্যটকসহ নিহত ২৮

মিশরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৪ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির মেডিক্যাল ও নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সুয়েজ খাল বন্দর নগরীতে পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি মিনিবাস ও একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২২ জনের প্রানহাণি ঘটে। এছাড়া দেশটির রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকদের বহনকারী দুটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়।

মিশরের 'আল শোরুক' সংবাদ মাধ্যম জানিয়েছে, গার্মেন্টস শ্রমিকেরা বাসে করে বাড়ি ফিরছিল সেসময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে কায়রোর পূর্বাঞ্চলে লোহিত সাগরের অবকাশ কেন্দ্র আইন শোখনায় যাওয়ার পথে পর্যটকদের বহনকারী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।

মেডিক্যাল সূত্র জানায়, এই দুর্ঘটনায় দুই মালয়েশিয়ান এক ভারতীয় পুরুষ ও তিন মিশরীয় নিহত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ