আন্তর্জাতিক

নামাজ পড়ায় চীনে একদল মালয়েশিয়ান পর্যটক আটক

নামাজ পড়ায় চীনে একদল মালয়েশিয়ান পর্যটক আটক
নামাজ পড়ায় চীনে একদল মালয়েশিয়ান পর্যটক আটক
চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের মসজিদে নামাজ আদায় করায় একদল মালয়েশিয়ান পর্যটককে আটক করেছে চীন। 'অনুমতি' না নিয়ে নামাজ পড়ায় তাদের আটক করা হয়। তবে ইতিমধ্যে তাদের ছেড়ে দেয়া হয়েছে। ওয়ার্ল্ড অব বাজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ছাড়া পাওয়ার পর মালয়েশিয়ায় ফিরে আটককৃতরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তারা জানান, ছাড়া পাওয়ার পরও আমরা হতাশ ছিলাম কেননা মুসলিম হয়েও আমাদের নামাজ আদায় করার অধিকার কেড়ে নেয়া হয়েছিল। ওই পর্যটকেরা এক ফেসবুক পোস্টে জানায়, প্রথমে তারা অত্যন্ত খুশী হয়েছিল কারণ একটি মসজিদে প্রবেশ করতে পেরে শান্তিতে নামাজ আদায় করতে পেরেছে। তবে এরপরেই ঘটে বিপত্তি। নামাজ শেষ করেই তারা দেখতে পায় মসজিদের বাইরে চীনের সশস্ত্র বাহিনী এবং পুলিশ দাঁড়িয়ে আছে। পর্যটক দলের লিডার খির আরেফিন সেসময় তার দলের একজনকে যিনি মালয়েশিয়ান সংবাদ সংস্থা 'বারনামা'র সিনিয়র এডিটর তাকে তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আরেফিন তাকে বলতে বলেন, পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করা গেলে দূতাবাসে তা জানাতে। প্রতিবেদনে বলা হয়েছে, এরপর মালয়েশিয়ান পর্যটক দলটিকে আটক করে একটি অজানা জায়গায় নিয়ে যায় চীনা পুলিশ। সেখানে একটি বন্দি রুমে তাদের আটকে রাখা হয়। তাদের সঙ্গে থাকা তাদের ট্যুর গাইড সেসময় চীনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। এর কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়। আরেফিন বলেন, আমার মনে হয় আমাদের সঙ্গে মিডিয়া লোক থাকার কারণে তারা আমাদের ছেড়ে দিয়েছে। কেননা তারা চায় নি উইঘুরের পরিস্থিতির বিষয়টি বিশ্ব জানুক।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ