আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ঠিকাদার হত্যার প্রতিশোধ

ইরাকে আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে মার্কিন হামলায় নিহত ২৫

ইরাকে আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে মার্কিন হামলায় নিহত ২৫
ইরাকে আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে মার্কিন হামলায় নিহত ২৫

ইরাকে গত শুক্রবার এক মার্কিন ঠিকাদারকে হত্যার প্রতিশোধ নিতে দেশটির আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির অন্তত পাঁচটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছেন মার্কিন সেনারা।

ইরাক-সিরিয়ার সীমান্তবর্তী ৪৫ ও ৪৬ নম্বর ব্রিগেডের ওপর রোববার সন্ধ্যায় ড্রোনের মাধ্যমে এসব হামলা চালায় মার্কিন বাহিনী।

এতে অন্তত ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, এ ঘাঁটিগুলো ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিসবুল্লাহর ঘনিষ্ঠ।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি সে দেশের আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, এ হামলার মাধ্যমে ইরাকের সার্বভৌমত্বের প্রতি আঘাত হেনেছে আমেরিকা।

২০১৪ সালে হাশদ আশ-শাবি গঠিত হয়। ২০১৬ সালে ইরাকের পার্লামেন্টে আইন পাস করে এ বাহিনীকে ইরাকের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, তারা হাশদ আশ-শাবির সঙ্গে সংশ্লিস্ট হিজবুল্লাহর কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে।

এ হামলার জের ধরে ইরাকের সব মার্কিন ঘাঁটিকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। হাশদ আশ-শাবির শীর্ষস্থানীয় নেতা জাওয়াদ কাজেম রাবিয়াভি জানিয়েছেন, পশ্চিম ইরাকের আল আনবার প্রদেশের আল-কায়েম শহরে হাশদ আশ-শাবি’র কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। এসব হামলায় হাশদ আশ-শাবির ২৫ সদস্য নিহত এবং অপর ৫১ জন আহত হয়েছেন।

জঙ্গিগোষ্ঠী আইএস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় হাশদ আশ-শাবি ইরাকে বেশ জনপ্রিয় একটি বাহিনী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ