আন্তর্জাতিক

কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় নিহত ২৩

কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় নিহত ২৩
কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় নিহত ২৩

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ এবং স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর হামলা চালিয়েছে বিদ্রোহীরা। পূর্বাঞ্চলীয় বেনি এলাকায় এডিএফ বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। কঙ্গো এবং প্রতিবেশী উগান্ডায় এডিএফ বিদ্রোহীরা সক্রিয় রয়েছে।

বেনির প্রশাসক দোনাত কিবওয়ানা এএফপি নিউজ এজেন্সিকে বলেন, হামলা চালিয়ে বেসামরিকদের হত্যা করেছে এডিএফের যোদ্ধারা। তারা বেসামরিকদের বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ রাতভর সেখানে হামলা চালানো হয়েছে। এছাড়া এখনও অনেকের হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

দোনাত কিবওয়ানা বলেন, স্থানীয় বাসিন্দারা তাদের জানিয়েছেন যে, বিদ্রোহীরা গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এমনকি যেসব নারী ও শিশু তাদের সামনে পড়েছে তাদের ওপরও হামলা চালানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ