আন্তর্জাতিক

সাবেক নিশান-প্রধান পালিয়ে লেবাননে

সাবেক নিশান-প্রধান পালিয়ে লেবাননে
সাবেক নিশান-প্রধান পালিয়ে লেবাননে

অর্থনৈতিক অনিয়মের অভিযোগে জাপানে বিচারাধীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোসন দেশ ছেড়ে লেবাননে পালিয়ে গেছেন। তবে এক বিবৃতিতে গোসন দাবি করেছেন, তিনি বিচার থেকে পালাননি, পালিয়েছেন ‘অবিচার ও রাজনৈতিক নিপীড়নের’ হাত থেকে।

২০১৮ সালে গ্রেফতার হওয়া গোসন জামিনে ছিলেন। তিনি কী করে জাপান ছেড়ে পালালেন, তা স্পষ্ট নয়। জামিনের শর্তে আইনজীবীর কাছে পাসপোর্ট জমা দিয়ে আদালতের অনুমতি সাপেক্ষে তার দেশ ছাড়ার কথা। তার বাড়ি, ফোন ও কম্পিউটারে নজরদারি করতেও বলা হয়েছিল। জামিনের এ শর্ত বদলায়নি বলে জানিয়েছে জাপানি বার্তা সংস্থা কিয়োডো। গোয়েন তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করে কোনো ধরনের অন্যায় করেননি বলে দাবি করেছেন।

মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গোসনের লেবাননে পালিয়ে যাওয়ার কথা প্রচার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিশানের সাবেক প্রধান নির্বাহী নিজেই এক বিবৃতিতে তার দেশ ছাড়ার কথা নিশ্চিত করেন।

গোসন বলেছেন, তিনি জাপানের দুর্নীতিগ্রস্ত বিচারব্যবস্থায় জিম্মি থাকতে পারেন না, যেখানে দোষী আগে থেকে ঠিক করা থাকে, যেখানে বৈষম্য বর্তমান এবং মৌলিক মানবাধিকার দেয়া হয় না।গোসন বলেছেন, ‘আমি বিচার থেকে পালাইনি, আমি অবিচার ও রাজনৈতিক নিপীড়নের হাত থেকে পালিয়েছি। সূত্র: বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ