আন্তর্জাতিক

সোলাইমানির জানাজা সামনে রেখে ইরাকে নতুন করে মার্কিন হামলা

সোলাইমানির জানাজা সামনে রেখে ইরাকে নতুন করে মার্কিন হামলা
সোলাইমানির জানাজা সামনে রেখে ইরাকে নতুন করে মার্কিন হামলা

ইরাকে ইরানপন্থী যোদ্ধাদের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির ড্রোন হামলায় ইরানের এক শীর্ষ জেনারেল নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধের আশঙ্কার মধ্যেই এই হামলা হয়েছে।

আল-কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও ইরাকি আধা সামরিক বাহিনীর কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার ঘটনায় শোকযাত্রাকে সামনে রেখে নতুন এই হামলা ঘটেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিয়ে ওঠা নাটকীয় উত্তেজনা আরও বেড়ে গেছে এই গুপ্তহত্যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো যুদ্ধ চাচ্ছেন ঘোষণা দেয়ার পরেও ইরাকে নতুন করে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইরাকিদের আশঙ্কা, তাদের মাতৃভূমি এখন দুই বৃহৎ শক্তির ছায়াযুদ্ধের কেন্দ্রভূমিতে পরিণত হতে যাচ্ছে।

সোলাইমানিকে হত্যার ২৪ ঘণ্টার পরেই হাশেদ আল-শাবির গাড়ি বহরে এই হামলা হয়েছে। ইরাকি এই আধাসামরিক বাহিনীর শিয়া মিলিশিয়া উপদলের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

একটি পুলিশ সূত্র এএফপিকে জানিয়েছে, উত্তর বাগদাদে এই হামলায় প্রাণহানি ঘটেছে। তবে কতজন নিহত হয়েছেন, সেই তথ্য দিতে পারেনি তারা। যুক্তরাষ্ট্রের তরফ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর বিদেশি অভিযানের দায়িত্ব আল-কুদস ফোর্সের। ৬২ বছর বয়সী নিহত সোলাইমানি ছিলেন এই বাহিনীর প্রধান। হামলায় বিপ্লবী গার্ডসের পাঁচ ও হাশেদের পাঁচ সেনা নিহত হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ