আন্তর্জাতিক

হেফাজতের ভিডিও ছড়িয়ে বিতর্কে ইমরান খান

হেফাজতের ভিডিও ছড়িয়ে বিতর্কে ইমরান খান
হেফাজতের ভিডিও ছড়িয়ে বিতর্কে ইমরান খান

ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে এমন অভিযোগ তুলে টুইটারে হেফাজতের ভিডিও পোষ্ট করে বিতর্কে জড়ালেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। ভিডিওতে নিরাপত্তা রক্ষায় র‌্যাবের ঢাল দেখে বুঝা যায় ঘটনাটি বাংলাদেশের। তাছাড়া ভিডিওতে বাংলায় কথা বলতে দেখে যায় এক র‌্যাব সদস্যকে। পরে ভারতের পক্ষ থেকে ইমরানকে ‘ফেক নিউজ প্রচাকারী’ বলে পাল্টা অভিযোগের মুখে তিনি পোষ্টটি ডিলিট করে দেন। তবে ততক্ষণে সেই ভিডিওটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

এর আগেও জাতিসংঘে পাকিস্তানের এক কূটনৈতিক ভুয়া এমন ছবি ছড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন। তখন ফিলিস্তিনের এক ছবিকে কাশ্মীরের ছবি বলে ধরা খেয়েছিলেন। সে ঘটনাকে স্বরণ করিয়ে দিয়ে জাতিসংঘে ভারতের প্রতিনিধি পোষ্ট করেন ‘ওল্ড হ্যাবিটস ডাই হার্ড’ অর্থাৎ পুরনো অভ্যাস সহজে যায় না। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে আর কোন মন্তব্য করা হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ