আন্তর্জাতিক

মিলিটারি স্কুলে হামলা; নিহত ২৮

মিলিটারি স্কুলে হামলা; নিহত ২৮
মিলিটারি স্কুলে হামলা; নিহত ২৮

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি মিলিটারি স্কুলে বিমান হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন মানুষ। ত্রিপোলির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ত্রিপলিতে মিলিটারি স্কুলে বিমান হামলার ঘটনায় ২৮ ক্যাডেট নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হন।

জানা গেছে, হামলার সময় ওই শিক্ষার্থীরা প্যারেডে অংশ নিয়েছিলেন। রাজধানী ত্রিপলির একটি আবাসিক সেক্টরে আল হাদবা আল খাদরা স্কুল অবস্থিত।

এদিকে, আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য হাসপাতাল এবং ব্লাড ব্যাংকে রক্তদানের আহ্বান জানানো হয়েছে।

সূত্র : বিবিসি, টেলিগ্রাফ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ