আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ফের রকেট হামলা, আহত ৬

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ফের রকেট হামলা, আহত ৬
বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ফের রকেট হামলা, আহত ৬

রকেট হামলায় ফের কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ। রোববার রাতে মার্কিন দূতাবাস, সরকারি ভবন অধ্যুষিত সুরক্ষিত গ্রিনজোন ও কাছের জাদরিয়া এলাকায়ও এই রকেট হামলা চালানো হয়।

ওইসব হামলায় ৬জন আহত হয়েছেন বলে ইরাকি সেনাবাহিনীর বরাতে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, রোববার রাতে বাগদাদে ছয়টি রকেট আঘাত হেনেছে। এর মধ্যে তিনটিই আঘাত হেনেছে মার্কিন দূতাবাস ও সরকারি ভবন অধ্যুষিত সুরক্ষিত গ্রিনজোনে। বাকি তিনটি রকেট কাছের জাদরিয়া এলাকায় আঘাত হেনেছে।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দুটি রকেট রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার ঘণ্টাখানেক পরই এ হামলা চালানো হয়।

এছাড়া তৃতীয় আরেকটি রকেট গ্রিন জোনের বাইরে বসবাসরত এক পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে চার জন আহত হয়।

আর কাছের জাদরিয়া এলাকায় তিনটি রকেট হামলা চালানো হয়।

এ নিয়ে টানা দ্বিতীয় রাতের মতো বাগদাদের গ্রিনজোনে রকেট হামলা চালানো হয়। এনিয়ে গত দুই মাসে ১৪তম বার মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটলো।

গত শনিবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনা ঘটে। উত্তরাঞ্চলীয় এক প্রদেশে মার্কিন সেনা অবস্থান করা এক বিমানঘাঁটিতেও রকেট হামলার খবর পাওয়া গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ