আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা: সেনাসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা: সেনাসহ নিহত ৩
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা: সেনাসহ নিহত ৩

কেনিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলায় অন্তত ৩ জন মার্কিনী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন মার্কিন সেনা এবং অপর দুইজন ঠিকাদার ছিলেন। রবিবার কেনিয়ার লামুতে মার্কিন সেনা ঘাঁটিতে এই হামলা চালায় আল শাবাব নামের উগ্রবাদী গোষ্ঠী।

মার্কিন বাহিনী এক ঘোষণায় জানায়, ওই হামলায় আমেরিকান প্রতিরক্ষা বিভাগের ৩ সদস্য নিহত হয়েছেন। কেনিয়ার ওই সেনাঘাটিতে ১০০ মার্কিন সেনা রয়েছে বলে খবরে বলা হয়েছে।

গতকাল এক বিবৃতিতে আল শাবাব জানায়, মুজাহিদীন যোদ্ধারা শত্রুদের ঘাঁটিতে প্রবেশ করে সফলভাবে হামলা চালিয়েছে এবং ওই ঘাঁটির একটি অংশ দখলে নিয়েছে।

তবে কেনিয়ার সামরিক বাহিনী বলেছে, হামলাকারীদের হামলা নস্যাৎ করে দেয়া হয়েছে এবং এতে ৫ জন হামলাকারী নিহত হয়েছে।

এছাড়া আরও ৫ হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কেনিয়ার পুলিশ কর্মকর্তারা।

গত শুক্রবার ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি ও ইরান সমর্থিত পপুলরার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এরপর থেকে ফের মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা শুরু হয়েছে। অনেকে আশঙ্কা করছেন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা শুরু হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, বিশ্বের যেকোন স্থানে মার্কিনীদের ওপর হামলা চালালে তার কড়া জবাব দেয়া হবে। ইউরো নিউজ, আল জাজিরা, বিবিসি, সিএনএন, ডেইলি স্টার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ