আন্তর্জাতিক

পেরুতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে নিহত ১৬

পেরুতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে নিহত ১৬
পেরুতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে নিহত ১৬

পেরুর দক্ষিণাঞ্চলের ক্যারাভেলি শহরের কাছে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

এতে চার পর্যটকসহ অন্তত ১৬ বাসযাত্রী নিহত হন। ব্রাজিলসহ বিভিন্ন দেশের ৪ পর্যটকসহ আহত হয়েছেন আরও অন্তত ৪২ জন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।

দেশটির পুলিশের মুখপাত্র কার্লোস লোপেজ জানান, আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে বাসটি রাজধানী লিমা থেকে এরিকুইপা শহরে যাওয়ার পথে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।

পেরুতে ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর অনুমতি থাকলেও চালক ১০৬ কিলোমিটার গতিতে বাসটি চালাচ্ছিলেন।

পেরুতে ঘন ঘন দুর্ঘটনার কারণ আন্দিজ পর্বতঘেষা ভয়ংকর রাস্তা। এ সড়কে চলতে গিয়ে অসংখ্য যানবাহন দুর্ঘটনায় পড়ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ