আন্তর্জাতিক

ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকে মার্কিন ও জোট বাহিনী থাকা দু’টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান মঙ্গলবার এক ডজনের বেশি বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পেন্টাগন একথা জানায়।

এসিস্ট্যান্ট টু সেক্রেটারি অব ডিফেন্স ফর পাবলিক অ্যাফেয়ার্স জোনাথন হফম্যান এক বিবৃতিতে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইরাকে মার্কিন সামরিক ও জোট বাহিনীর অবস্থান লক্ষ্য করে ইরান এক ডজনের বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’

‘এটা স্পষ্ট যে ইরান থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল মার্কিন সামরিক ও জোট বাহিনীর সৈন্য থাকা ইরাকি দু’টি সামরিক ঘাঁটি।’

তবে তাৎক্ষণিকভাবে ঘাঁটি দু’টিতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ইরাকে তেহরান পন্থী বিভিন্ন দল মার্কিন ড্রোন হামলার ‘জবাব’ দেয়ার অঙ্গিকার ব্যক্ত করার পর এসব হামলা চালানো হলো। গত সপ্তাহে বাগদাদে ওই মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

এদিকে হোয়াইট হাউসের পৃথক এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার জাতীয় নিরাপত্তা দলকে পরামর্শ দিচ্ছেন।

এরআগে স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছিল যে কমপক্ষে ৯টি রকেট ইরাকের বৃহত্তম সামরিক কম্পাউন্ড আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে আঘাত হানে। সেখানে বিদেশি সৈন্যরা রয়েছে।

ইরান দায়িত্ব স্বীকার করে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছে এ ইসলামি প্রজাতন্ত্র ওই বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ