আন্তর্জাতিক

ইরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

  • ইরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত
    ইরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত
  • ইরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত
    ইরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

ইউক্রেনের ১৮০ জন যাত্রীবাহী একটি বিমান ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে যাত্রীবাহী ওই বিমানটি বিধ্বস্তের খবর দেয়া হয়েছে।

বোয়িং ৭৩৭ বিমানটি তেহরানের আন্তর্জাতিক বিমান থেকে উড্ডয়ন করেছিল। এটি ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে যাত্রা করছিল। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে। ইরাকে মার্কিন ঘাঁটিতে এক ঘণ্টার ব্যবধানে দু'বার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলের বেশিরভাগ আকাশসীমাই বন্ধ রাখা হয়েছে।

বুধবার সকালের দিকে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের পর থেকে কঠোর প্রতিশোধের হুমকির মাঝে এই হামলা চালালো তেহরান।

তবে তেহরানের কাছে ইউক্রেনের ওই যাত্রীবাহী বিমানটি বিধ্বস্তের ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অস্থিরতার কোনো সম্পর্ক নেই। ইরানের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে, বিধ্বস্ত বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল।

ইরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

ইরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

রাডারের তথ্য অনুযায়ী, ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ বিমানটি তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে সকাল ৬টায় যাত্রা করে। বিমানটিতে ১৮০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিল। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত নয়।

বিমানটি উড্ডয়নের মাত্র তিন মিনিটের মাথায় বিধ্বস্ত হয়েছে বলে ইরানের একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আকাশ থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে গেছে। বিমানটি উড্ডয়নের পর মাটি থেকে ৭ হাজার ৯২৫ ফুট ওপরে উঠেছিল। এরপর তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছেই এটি বিধ্বস্ত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ