আন্তর্জাতিক

বিস্ফোরণে কেঁপে উঠল বাজার, নিহত ৩০

বিস্ফোরণে কেঁপে উঠল বাজার, নিহত ৩০
বিস্ফোরণে কেঁপে উঠল বাজার, নিহত ৩০

আফ্রিকার দেশ নাইজেরিয়ার সীমান্ত শহরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতদের মধ্যে নাইজেরিয়া ও ক্যামেরুন দুই দেশের নাগরিক রয়েছেন।

জার্মান সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, সোমবার দেশটির গ্যামবরু ও ক্যামেরুন সীমান্তের শহর ফটোকলকে যুক্ত করা সেতুর পার্শ্ববর্তী বাজারে বোমা বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৩০ জন নিহত ও ৩৫ জন আহত হন।

বিস্ফোরণের সময় বাজারটিতে লোকে লোকারণ্য ছিল। প্রত্যক্ষদর্শী মদু আলি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় দুই দেশের সীমান্ত সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেতুটিসহ গোটা বাজার কেঁপে ওঠে। এ সময় অনেকের শরীরের ছিন্ন-ভিন্ন অংশ দেখতে পাই। আমার বন্ধুদের মরতে দেখি। এ ঘটনায় ৩৫ জনের বেশি আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

ক্যামেরুনের গভর্নর রয়টার্সকে জানিয়েছেন, ‘এক যুবক লোহার বল মনে করে বিস্ফোরক হাতে তুলে নেয়। তারপরই বিস্ফোরণটি ঘটে’।

জঙ্গিরা শক্তিশালী বোমাটি সবার অলক্ষ্যে ওই বাজারে ঠাসা ভিড়ের মধ্যে রেখে যায় বলে ধারণা করছেন তিনি।

তিনি জানান, ২০১৪ থেকে জঙ্গি গোষ্ঠীগুলি এই অঞ্চলে সামরিক ও অসামরিক গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ করার চেষ্টা করেছিল। সেই সময় নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম গ্যামবরু শহরটি এক মাস অবরুদ্ধ করে রেখেছিল। পরে পাশ্ববর্তী দেশ চাদের সহায়তায় শহরটি নাইজেরিয়ার সেনারা আবার দখল নেয়। কিন্তু এর পর থেকেই জঙ্গিরা বহুবার এই অঞ্চলটিতে হামলা করার চেষ্টা চালিয়েছে।

নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম বা আইএসডব্লিউএপি এখন পর্যন্ত এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

সূত্র : ডয়েচে ভেলে, রয়টার্স, ভোয়া নিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ