আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের

ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের
ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের

ইরাকের দু’টি মার্কিন বিমানঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ দাবি করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, ইরাকে মার্কিনিদের আরবিল ও আল-আসাদ বিমানঘাঁটিতে ১৫টি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ ‘মার্কিন সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

ওই হামলায় ব্যাপকভাবে মার্কিন হেলিকপ্টার ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ইরাকে দু’টি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকের দু’টি মার্কিন বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও দু’টি ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ইরাকের ওই দুটি মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনেরও বেশি ‘ব্যালিস্টিক মিসাইল’ ছুড়েছে ইরান।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে হামলার কথা স্বীকার করে বলা হয়েছে, বিমানঘাঁটিতে হামলা পর্যালোচনা করা হচ্ছে। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান এক বিবৃতিতে বলেছেন, হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছি আমরা।

তিনি বলেন, হামলার শিকার একটি ঘাঁটি হলো আইন আল-আসাদ আরেকটি ইরাকের এরবিলে অবস্থিত।

উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত বিপ্লবী গার্ড করপোরেশনের (আইআরজিসি) ‘কুদস বাহিনী’র প্রধান জেনারেল কাশেম সোলাইমানি। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ