আন্তর্জাতিক

ভিয়েতনামে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ৪

ভিয়েতনামে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ৪
ভিয়েতনামে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ৪

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের সন্নিকটে অবস্থিত ডং টেম গ্রামে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন পুলিশসহ ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার একটি সেনা বিমানবন্দরের কাছে দেয়াল নির্মাণ করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ।

ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে জানায়, আন্দোলনকারীরা হ্যান্ড-গ্রেনেড, পেট্রোল বোমা এবং ছুরি দিয়ে হামলা চালায়। নিহতদের মধ্যে তিনজন পুলিশ এবং একজন আন্দোলনকারী রয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বেশ কিছু আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভিয়েতনাম সরকার।

ভিয়েতনামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে। তবে চলতি বছর জমি নিয়ে এটি প্রথম সংঘর্ষের ঘটনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ