ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় মারা গেছেন।
প্রায় ৫০ বছর ধরে দেশটির রাজনৈতিক অঙ্গণ নিয়ন্ত্রণে রাখা এ নেতা ৭৯ বছর বয়সে মারা গেলেন।খবর বিবিসির।
গত মাসে তিনি চিকিৎসা শেষে বেলজিয়াম থেকে দেশে ফিরেন। ক্যানসারসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
১৯৪০ সালের ১৮ নভেম্বর তিনি ওমানের সালালাহতে জন্মগ্রহণ করেন।
ওমানের এই সুলতান চার দশকের বেশি সময় ধরে রাজ্য শাসন করেছেন এবং তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
একটি রক্তপাতহীন সফল অভ্যুত্থানে পিতাকে ক্ষমতাচ্যুত করে কাবুস ১৯৭০ সালের ২৩ জুলাই ক্ষমতা দখল করেন।
আগামী তিন দিনের মধ্যে রাজ পরিবারের ৫০ জন পুরুষ সদস্যের মধ্যে একজনকে সুলতানের আসনে বাসানো হবে বলে রাজকীয় এক ফরমানে জানানো হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: