আন্তর্জাতিক

মেক্সিকোতে শিক্ষককে গুলি করে স্কুলছাত্রের আত্মহত্যা

মেক্সিকোতে শিক্ষককে গুলি করে স্কুলছাত্রের আত্মহত্যা
মেক্সিকোতে শিক্ষককে গুলি করে স্কুলছাত্রের আত্মহত্যা

ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি স্কুলে ১১ বছরের এক ছাত্র শিক্ষককে গুলি করে হত্যা করে আত্মহত্যা করেছে।

এ সময় ওই ছাত্রের এলোপাতাড়ি গুলিতে শিক্ষক ও ছাত্রছাত্রীসহ কমপক্ষে আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসির।

দেশটির কোয়াহুইলা রাজ্যের তরেয়ন শহরে কলেজিও সেরভানটেস নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

তবে কী কারণে ওই ছাত্র এ কাজ করলো তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মেক্সিকোতে হানাহানির ঘটনা নিত্যনৈমিত্তিক হলেও স্কুলে এ ধরণের গোলাগুলির ঘটনা খুবই বিরল।

দেশটির টিভি চ্যানেল মিলেনিওকে দেয়া এক সাক্ষাৎকারে শহরটির মেয়র জর্জ জার্মেনো বলেন, ছাত্রটি অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছিল।

সে তার দাদির সঙ্গে থাকতো। হঠাৎ করে তার এ আচরণ কারো বোধগম্য নয়। তার বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ছাত্রটি শুক্রবার কোথা থেকে যেন দুটি বন্দুক নিয়ে এসে স্কুলে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ