আন্তর্জাতিক

ইরাক থেকে সেনা প্রত্যাহারের অনুরোধ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইরাক থেকে সেনা প্রত্যাহারের অনুরোধ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
ইরাক থেকে সেনা প্রত্যাহারের অনুরোধ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারে বাগদাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইরানি প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি যুক্তরাষ্ট্রের গুপ্তহত্যার শিকার হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে।

এদিকে ইরানের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেশী ইরান ও মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সহিংসতার কেন্দ্রভূমি হওয়ার আশঙ্কা করছে ইরাক।-খবর আল-জাজিরার

গত সপ্তাহে পার্লামেন্টের ভোট মোতাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ফোন করে সেনা সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছেন ইরাকি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।

পার্লামেন্টের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রস্তুতি নিতে প্রতিনিধি পাঠাতে পম্পেওকে বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরাকে মার্কিন সেনা উপস্থিতি যথাযথ হওয়ায় তাদের প্রত্যাহারে মার্কিন প্রতিনিধি পাঠানো নিয়ে কোনো আলোচনা হয়নি।

মুখপাত্র মর্গান ওরটাগুস এক বিবৃতিতে বলেন, ইরাক ও মার্কিন সরকারের মধ্যে কেবল নিরাপত্তা সংক্রান্তই না, অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদারত্ব নিয়েও আলোচনা করতে হবে।

গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি একটি আধা সামরিক বাহিনীর কমান্ডার হত্যা করে যুক্তরাষ্ট্র।

পরে বুধবার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যদিও তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ