আন্তর্জাতিক

শান্তিতে আমিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য: ট্রাম্প

শান্তিতে আমিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য: ট্রাম্প
শান্তিতে আমিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য: ট্রাম্প

শান্তিতে আমিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওহাইওর টলেডোতে সমর্থকদের এক সমাবেশে এ মন্তব্য করেছেন। সেইসঙ্গে তিনি গতবারের নোবেল পুরস্কার নিয়েও সমালোচনা করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের নোবেল শান্তি পুরস্কার নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি আপনাদের ঐ বিষয় নিয়ে বলবো।’

এসময় ট্রাম্প বলেন, ‘আমি একটি চুক্তি করলাম। একটি দেশকে রক্ষা করলাম। আর আমি শুনতে পেলাম ঐ দেশেরই প্রধান দেশ রক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। এজন্য আমি কী করতে পারতাম? হ্যাঁ আপনারা জানেন এভাবেই চলে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি একটি বড় যুদ্ধ থেকে রক্ষা করেছিলাম। এভাবে অনেকবার করেছি’।

এবারে শান্তিতে নোবেল পুরস্কার পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। নোবেল কমিটি জানায়, প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের দ্বন্দ্ব সমাধানে ভূমিকা রাখায় তাকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে। বিবিসি, আল জাজিরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ