আন্তর্জাতিক

উত্তর প্রদেশে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

উত্তর প্রদেশে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০
উত্তর প্রদেশে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

ভারতের উত্তর প্রদেশের কনৌজে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৬ জন যাত্রী ছিলেন। খবর এনডিটিভির।

জ্বলন্ত বাসের ভেতর থেকে ২১ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, যাত্রীবোঝাই বাসটি জয়পুরের দিকে যাচ্ছিল। কনৌজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের ৩-৪টি ইঞ্জিন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ভর্তি ছিল যাত্রীতে। দুর্ঘটনা ঘটার পর তাই কেউ বেরিয়ে আসতে পারেননি।

কানপুর রেঞ্জের পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা মোহিত আগরওয়াল এবং কনৌজের জেলা ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার জানান, বাসের ভেতর থেকে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। চারজন এখনও নিখোঁজ।

এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানান, শনিবার সকালে এই মর্মান্তিক খবর পেয়ে তিনি শোকস্তব্ধ। মৃতদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ