আন্তর্জাতিক

চারটি মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা ছিল ইরানের: ট্রাম্প

চারটি মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা ছিল ইরানের: ট্রাম্প
চারটি মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা ছিল ইরানের: ট্রাম্প

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে যখন ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়, সেই সময় ইরান চারটি মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার করছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের কাছে তিনি এমনটা দাবি করেন। খবর বিবিসির

কী ধরনের হুমকির প্রেক্ষাপটে গত শুক্রবার ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল- এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আমি এটা প্রকাশ করতে পারি যে, আমি বিশ্বাস করি তারা সম্ভবত চারটি দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিল।'

একই ধরনের বক্তব্য এসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছ থেকেও। তিনি বলেন, 'শিগগিরই হামলা হতে পারে- এমন সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে ছিল, যেসব হামলার লক্ষ্যবস্তুতে মার্কিন দূতাবাসগুলোও ছিল।'

মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে গত মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলা অন্তত ৮০ জন মার্কিনি নিহত হয়েছে বলে ইরান দাবি করলেও ডোনাল্ড ট্রাম্প বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জানান, হামলায় যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হয়নি এবং ক্ষয়ক্ষতিও হয়েছে খুব সামান্য।

এরপর বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প প্রথমবারের মতো ধারণা দেন যে, ইরান চারটি মার্কিন দূতাবাসে হামলা করার পরিকল্পনা করেছিল। পরে সেই রাতেই ওহাইওতে এক সমাবেশেও তিনি একই দাবির পুনরাবৃত্তি করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ