আন্তর্জাতিক

ওমানের নতুন শাসক হাইথাম বিন তারিক

ওমানের নতুন শাসক হাইথাম বিন তারিক
ওমানের নতুন শাসক হাইথাম বিন তারিক

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুর পর দেশটির নতুন শাসক হিসেবে শপথ নিতে যাচ্ছেন বর্তমান সংস্কৃতিমন্ত্রী হাইথাম বিন তারিক আল সাইদ । শনিবার তিনি শপথ নিবেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওমানের আল ওয়াতান এবং আল রয়া পত্রিকার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সদ্য প্রয়াত ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের চাচাত ভাই সংস্কৃতি মন্ত্রী হাইথাম বিন তারিক আল সাইদ।তবে এই নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি শুক্রবার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান প্রায় ৫ দশক ধরে ওমানের ক্ষমতায় থাকা সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। একটি সফল অভ্যুত্থানে পিতাকে ক্ষমতাচ্যুত করে কাবুস ১৯৭০ সালের ২৩ জুলাই ওমানের ক্ষমতা দখল করেন। তবে চিরকুমার থাকায় কোন উত্তরসূরি রেখে যেতে পারেননি সুলতান কাবুস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ