আন্তর্জাতিক

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর
প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর

গত কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কিছু অংশ। ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও পাশের বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক টুইট বার্তায় বিমানবন্দরের এমন পরিস্থিতির কথা উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর রয়টার্স’র

শনিবার টুইট বার্তায় বলা হয়, সারাদিনে বিমানের বিভিন্ন ফ্লাইট বিলম্ব হতে পারে। কিছু ফ্লাইট বাতিল এবং কিছু ফ্লাইট আল মাকতুম বিমান বন্দরে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে।

এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, তাদের বেশ কয়েকটি ফ্লাইট শিডিউল বিপর্যয়ে পড়েছে। ‘ফ্লাইদুবাই’ তাদের ফ্লাইট বিলম্বের খবর নিশ্চিত করে বলেছে, তাদের কয়েকটি ফ্লাইট পাশের বিমানবন্দর ‘আল মাকতুম’ এ ল্যান্ড করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে । তবে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন সেখানে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ