আন্তর্জাতিক

ইরানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত গ্রেফতার

ইরানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত গ্রেফতার
ইরানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত গ্রেফতার

ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার বিষয়টি অস্বীকার করায় ইরান সরকারের বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ প্রকাশ করেছে শত শত বিক্ষোভকারী। আর এই আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে গ্রেফতার করেছে ইরান। শনিবার তাকে গ্রেফতার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদনে বলা হয়, ইরানস্থ যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে একটি সেলুন থেকে গ্রেফতার করে পুলিশ। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত গ্রেফতারের পর টুইটারে একটি ছবিও প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম ইতেমাদ।

এদিকে রাষ্ট্রদূতকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য । ইরানের এমন আচরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে যুক্তরাজ্য সরকার।

প্রসঙ্গত, ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার বিষয়টি অস্বীকার করায় ইরান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে শত শত বিক্ষোভকারী। যদিও ইরান সরকার ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনাকে মানবিক ভুল হিসেবে ব্যাখ্যা দিয়েছে।এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মর্মান্তিক বিমান দুর্ঘটনার সঠিক কারণ বের করার জন্য তদন্তের আহবান জানিয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ