আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে নিহত ৮

যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে নিহত ৮
যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে নিহত ৮

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে ওই অঞ্চল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা, লুইজিয়ানা এবং টেক্সাস অঙ্গরাজ্য থেকে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।ঝড়ে অ্যালাব্যামা রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তীব্র ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো। পাশাপাশি অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ঝড়ের কারণে শিকাগোর প্রধান দুটি বিমানবন্দরে শনিবার কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়েছে বিভিন্ন রাজ্যের কর্তৃপক্ষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ