আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বিরোধীদের গুলি করে মারব: দিলীপ

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বিরোধীদের গুলি করে মারব: দিলীপ
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বিরোধীদের গুলি করে মারব: দিলীপ

পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সরকারবিরোধীদের গুলি করে মারবে বলে হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

পশ্চিমবঙ্গের রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে প্রচারে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে পাঁচ থেকে ছয়শ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে।খবর আনন্দবাজার পত্রিকার।

আসাম, কর্নাটক ও উত্তরপ্রদেশে 'শয়তানদের' গুলি করে মারা হয়েছে। তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি।

এর পরই তিনি হুমকি দেন, এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এ রাজ্যের ক্ষমতায় এলে লাঠি দিয়ে মারব, গুলি করব এবং জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠেকানোর কোনো মুরোদ নেই।

এর আগেও এ বিজেপি নেতা এ ধরনের বেফাঁস কথা বলেছেন। সরকারি পরিসংখ্যান না থাকলেও তার দাবি, দেশে দুই কোটি অনুপ্রবেশকারী মুসলমানের এক কোটি এই রাজ্যে।

প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দিলীপ রাজ্যের বিজেপিপ্রধানের দায়িত্ব পাওয়ার পর থেকেই এ ধরনের কথা বলে আসছেন। তিনি অসুস্থ মস্তিষ্কের। তার আসলে চিকিৎসা দরকার। জনগণই তাকে জবাব দেবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ