আন্তর্জাতিক

ক্ষুধার্ত প্রাণীদের বাঁচাতে বৃষ্টির মতো খাবার ঝরছে অস্ট্রেলিয়ায়

  • ক্ষুধার্ত প্রাণীদের বাঁচাতে বৃষ্টির মতো খাবার ঝরছে অস্ট্রেলিয়ায়
    ক্ষুধার্ত প্রাণীদের বাঁচাতে বৃষ্টির মতো খাবার ঝরছে অস্ট্রেলিয়ায়
  • ক্ষুধার্ত প্রাণীদের বাঁচাতে বৃষ্টির মতো খাবার ঝরছে অস্ট্রেলিয়ায়
    ক্ষুধার্ত প্রাণীদের বাঁচাতে বৃষ্টির মতো খাবার ঝরছে অস্ট্রেলিয়ায়

দাবানল অস্ট্রেলিয়ার জন্য একেবারেই নতুন কোনো বিষয় নয়। তবে গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া যে দাবানলে পুড়ছে, এই ভয়াবহতা অস্ট্রেলিয়ার জন্য নতুন। এই আগুনে কত যে প্রাণী মারা গেছে তার সঠিক সংখ্যা জানা না গেলেও সে সংখ্যা যে কয়েক কোটি পর্যন্ত হয়ে যেতে পারে সে ইঙ্গিত ইতোমধ্যে পাওয়া গেছে।

কেবল আগুন থেকে বেঁচে যাওয়াটাই বনের প্রাণীদের জন্য যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়। আগুন থেকে বাঁচার পর শুরু হয় তাদের খাবারের জন্য লড়াই। কারণ এমন অনেক তৃণভোজী প্রাণী আছে যাদের খাবারের পুরোটা পুড়েছে আগুনে। দেখা যাচ্ছে অনেক অংশে আগুন নেভার পর খাওয়ার কিছু পাচ্ছে না সেখানকার প্রাণীরা।

এরকম বিপদে থাকা প্রাণীদের মধ্যে অন্যতম হলো ওয়ালিবিজ (ছোট এক ধরনের ক্যাঙ্গারু)। দাবানল শুরুর আগে থেকেই এ প্রাণীদের সংখ্যা কমে আসছিল। আগুন লাগার পর সে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

তাই তাদের বাঁচাতে দারুণ এক পদ্ধতি নিয়েছে অস্ট্রেলিয়া। এ ধরনের প্রাণীগুলোর জন্য আকাশ থেকে বৃষ্টির মতো করে খাবার ফেলা হচ্ছে। খাবার বলতে মূলত বিভিন্ন ধরনের সবজি ফেলা হচ্ছে হেলিকপ্টার থেকে।

দাবানলে পুড়ে যাওয়া অঞ্চলগুলো আবার আগের ধারায় না ফেরা পর্যন্ত এভাবে খাবার সরবরাহ চালিয়ে যাওয়া হবে।

এরই মধ্যে দাবানলে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল পুড়ে ছাই হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। দাবানলের জন্য অস্ট্রেলিয়ার প্রচণ্ড দাবদাহকেই দায়ী করা হয়। এর সঙ্গে রয়েছে প্রচণ্ড খরা ও ঝড়ো বাতাসের তাণ্ডব। মনে করা হচ্ছে এ জন্যই এবার এত দীর্ঘ সময় ধরে দাবানল চলছে। এ ছাড়া দাবানলের অন্যতম একটা প্রধান কারণ হলো বজ্রপাত। বজ্রপাতের পর গাছে আগুন লেগে তা একসময় ভয়াবহ আকার ধারণ করে। ফলে বজ্রপাত কীভাবে কমানো যায় সেদিকে নজর দেয়ার কথা বলা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ