আন্তর্জাতিক

হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ব্রিটেনের

 হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ব্রিটেনের
হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ব্রিটেনের

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ব্রিটেন। একই সঙ্গে ব্রিটেনে থাকা এই সংগঠনের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে দেশটি। শুক্রবার ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং এই সংগঠনের কোনও সদস্য কিংবা প্রতিষ্ঠানের সম্পত্তি ব্রিটেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। ব্রিটিশ সরকারের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা যারা উপেক্ষা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এর আগে, ২০০১ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিদেশি শাখা এবং ২০০৮ সালে সামরিক শাখাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেয় ব্রিটেন। এছাড়া গত বছর ব্রিটিশ সরকার হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির জন্য হিজবুল্লাহকে দায়ী করেন। ওই সময় তিনি বলেন, হিজবুল্লাহর রাজনৈতিক এবং সামরিক শাখাকে লন্ডন এখন আর পার্থক্য করতে পারছে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ