আন্তর্জাতিক

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ ক্যাম্পে হুতিদের হামলায় নিহত ৬০

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ ক্যাম্পে হুতিদের হামলায় নিহত ৬০
ইয়েমেনে সেনা প্রশিক্ষণ ক্যাম্পে হুতিদের হামলায় নিহত ৬০

ইয়েমেনে দক্ষিণাঞ্চলে একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পে ইরান সমর্থিত হুতি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০ সামরিক সদস্য নিহত হয়েছেন।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ওই প্রশিক্ষণ ক্যাম্পের আরও ৩০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন। খবর রয়টার্স ও আলজাজিরার।

আল এখবারিয়া টিভির বরাত দিয়ে শনিবার সন্ধ্যায় সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের মেরিব শহরে ওই হামলার ঘটনাটি ঘটেছে।

ইয়েমেনে মূলত ইরান ও সৌদি আরবের মধ্যে একটি ছায়াযুদ্ধ চলছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মধ্যপ্রাচ্যের এই বিদ্রোহীগোষ্ঠী ইরান থেকে অস্ত্র ও সমর্থন পেয়ে আসছে বলে অভিযোগ এ জোটের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ