আন্তর্জাতিক

চীনে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
চীনে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৯টায় কাশগড় ও আরটাক্স শহরে ওই ভূমিকম্প আঘাত হানে। খবর সিনহুয়ার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যানুসারে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১৬ কিলোমিটার নিচে।

অঞ্চলটি পাহাড়ি ও মরুভূমি অঞ্চল হওয়ায় হতাহতের সম্ভাবনা কম। উৎপত্তিস্থলের কাছাকাছি বসতি খুব একটা না থাকলেও যেসব আছে সেগুলো কাঁচা ইট দিয়ে নির্মিত। ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

চীনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায়। এর আগে ২০০৩ সালে জিনজিয়াংপ্রদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৬৮ জন নিহত হন। তখন ওই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়।

২০০৮ সালের ১২ মার্চ সিচুয়ানপ্রদেশে ৮ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পে ৭০ হাজার মানুষ প্রাণ হারান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ