আন্তর্জাতিক

এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে: দিলিপ ঘোষ

এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে: দিলিপ ঘোষ
এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে: দিলিপ ঘোষ

পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাস করা এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলিপ ঘোষ। এছাড়া তিনি বলেছেন, সরকার দেশব্যাপী জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।

রবিবার চব্বিশ পরগনার এক সমাবেশে দেওয়া ভাষণে দিলিপ ঘোষ বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতাকারীরা বাঙালিবিরোধী ও ভারতের ধারণার বিরুদ্ধে।

তিনি আরও বলেন, এই রাজ্যে বসবাসকারী এক কোটি অবৈধ মুসলিম সরকারের দেয়া দুই রুপির ভর্তুকির চাল খেয়ে বেঁচে আছে। এসময় দিলিপ ঘোষ ঘোষণা দেন, আমরা তাদের ফেরত পাঠাবো।

পশ্চিমবঙ্গের এই বিজেপি নেতা ভাষণে আরও বলেন, এই অবৈধ বাংলাদেশি মুসলিমরাই রাজ্যে জ্বালাও-পোড়াওয়ে জড়িত।

এছাড়া দিলিপ ঘোষ বলেন, যারা সিএএ'র বিরোধিতা করছেন তারা হয় ভারতবিরোধী নয় বাঙালি বিরোধী। তারা ভারতের ধারণা বিরোধী, এ কারণেই তারা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার বিরোধিতা করছে।

গত বছরের ডিসেম্বরে ভারত সরকার নাগরিকত্ব আইন সংশোধন করে। এরপর থেকে দেশটির বিভিন্ন রাজ্যজুড়ে এর প্রতিবাদে বিক্ষোভের শুরু হয়। এনডিটিভি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ