আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ পুলিশকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ২ পুলিশকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ২ পুলিশকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু শহরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

দেশটির স্থানীয় সময় রবিবার সকালে ডায়মন্ড হেড এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। হাওয়াই নিউজ নাউ জানিয়েছে, ঐ হামলাকারী একটি বাড়িতেও আগুন ধরিয়ে দেয়।

হনুলুলু পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য হিবিস্কাস ড্রাইভ অঞ্চল বন্ধ করে দেয়া হয়েছে। হাওয়াই নিউজ নাউ'র ভিডিওতে বেশ কয়েকটি বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

হনুলুলুর মেয়র ও রাজ্যের গভর্নর দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রত্যক্ষদর্শী হাওয়াই নিউজ নাউকে জানান, তিনি অন্তত ২০টি গুলির শব্দ শুনেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঐ হামলাকারীর নাম জেরি হ্যানেল (৬৯)। রবিবার সকালে বাড়ির মালিক এবং অপর এক নারীকে ছুরিকাঘাত করে সে।

পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশের ধারণা করছে, ওই ঘটনার পর অগ্নিদগ্ধ হয়ে হামলাকারী নিজেও মারা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ