আন্তর্জাতিক

সমুদ্রসৈকতে মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গা উদ্ধার

সমুদ্রসৈকতে মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গা উদ্ধার
সমুদ্রসৈকতে মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বঙ্গোপসাগরে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২৩ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া সমুদ্রসৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী জানান, রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

পরে সেখান থেকে ১৮ নারী, এক শিশু ও তিন পুরুষকে উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদের যার যার শিবিরে ফেরত পাঠানো হবে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাত দিয়ে জানা যায়, একশ্রেণির দালাল বঙ্গোপসাগরে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তাদের নোয়াখালীয়াপাড়া এলাকায় এনে জড়ো করে। রাতে তাদের বড় ট্রলারে তুলে দেয়ার কথা ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ