আন্তর্জাতিক

বাগদাদ গ্রিন জোনে হামলা

মার্কিন দূতাবাসের কাছে ৩ দফা রকেট হামলা

মার্কিন দূতাবাসের কাছে ৩ দফা রকেট হামলা
মার্কিন দূতাবাসের কাছে ৩ দফা রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে সুরক্ষিত গ্রিন জোনে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে। এরমধ্যে দুইটি রকেট মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

ইরাকি পুলিশ রয়টার্সকে জানায়, গ্রিন জোন, যেখানে মার্কিন দূতাবাস ও বিদেশি মিশনের অবস্থান সেখানে মঙ্গলবার তিনটি কাত্যুশা রকেট আঘাত হানে।

সূত্র জানিয়েছে, বাগদাদের বাইরে জাফরানিয়াহ জেলা থেকে এই হামলা চালানো হয়েছে। যার দুইটি রকেট মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানে।

বিবিসির এক রিপোর্টার বলেন, হামলার পর মার্কিন দূতাবাসে অ্যালার্ম বাজছে এবং সবাইকে ভিতরে আশ্রয় নিতে বলা হয়েছে।

এদিকে আল জাজিরা জানিয়েছে, রকেট হামলার পর গ্রিন জোনে সাইরেন বার্তা চালানোর শব্দ শোনা গেছে।

তবে এ হামলায় কী পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এছাড়া এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।

এর আগে বাগদাদের এই গ্রিন জোনে ৮ জানুয়ারি রকেট হামলার ঘটনা ঘটেছে।

গত ৩ জানুয়ারি ইরানের কুদস ফোরসের প্রধান কাসেম সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ