আন্তর্জাতিক

প্রিন্স হ্যারির যুক্তরাজ্য ত্যাগ

প্রিন্স হ্যারির যুক্তরাজ্য ত্যাগ
প্রিন্স হ্যারির যুক্তরাজ্য ত্যাগ

প্রিন্স হ্যারি কানাডায় অবস্থান করা তার স্ত্রী ও পুত্র অর্চির সঙ্গে ফের যোগ দিতে সোমবার যুক্তরাজ্য ত্যাগ করেছেন। এদিকে রাজপরিবারের নিয়মতান্ত্রিক জীবনযাপন থেকে বেরিয়ে এসে এ দম্পতি তাদের নতুন জীবনযাপন শুরু করেছেন। ব্রিটেনের সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

ব্রিটেনের ডেইলি বেটলিগ্রাফ সংবাদপত্রের খবরে বলা হয়, ডিউক অব সাসেক্স সোমবার সন্ধ্যায় কানাডার উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করেন। রাজপরিবারের একজন দায়িত্ব পালনকারী হিসেবে তার চূড়ান্ত সরকারি দায়িত্ব পালনের পর তিনি কানাডার উদ্দেশে রওনা দেন।

ট্যাবলয়েড সান জানায়, হ্যারি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ভ্যানকুভারের উদ্দেশে সন্ধ্যা সাড়ে পাঁচটার ফ্রাইটে উঠেন এবং তিনি কানাডায় থাকা তার স্ত্রী ও সন্তানের কাছে ফিরে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এরআগে, রাণী দ্বিতীয় এলিজাবেথের নাতি লন্ডনে অনুষ্ঠিত যুক্তরাজ্য-আফ্রিকা বিনিয়োগ সম্মেলনে অংশ নেন। সেখানে মালাবি ও মোজাম্বিকের প্রেসিডেন্ট ও মরক্কোর প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের সময় তাকে অনেক উৎফুল্ল থাকতে দেখা গেছে। উল্লেখ্য,ব্রিটেনের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে হ্যারি ষষ্ঠ অবস্থানে রয়েছেন।

তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও প্রায় ২০ মিনিট ধরে অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকটি ছিল তার একান্ত ব্যক্তিগত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ