আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যা করলে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

ট্রাম্পকে হত্যা করলে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা
ট্রাম্পকে হত্যা করলে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে কেউ হত্যা করলে তাকে ৩০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক ইরানি এমপি।

ইরানি জেনারেল কাশেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে ওই এমপি এ ঘোষণা দিয়েছেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

মঙ্গলবার আইমেদ হামজা নামের ওই এমপি সংসদে তার ভাষণে বলেন, কেরমান প্রদেশের সব মানুষের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার জন্য ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করছি। ট্রাম্পকে যে হত্যা করবে তাকে এই পুরস্কার দেওয়া হবে।

এক প্রতিক্রিয়ায় জেনেভায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা হাস্যকর। এর মাধ্যমে ইরানের সন্ত্রাসবাদী মনোভাব আবারও প্রকাশ পেল।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাশেম সোলাইমানি কেরমান প্রদেশের নাগরিক ছিলেন। তাকে এখানেই সমাহিত করা হয়েছে।

সোলাইমানি নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও চরম আকার ধারণ করেছে। ইতোমধ্যে কয়েকবার বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে রকেট হামলাও করেছে ইরান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ