আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪০

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪০
সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪০

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ নেতৃত্বাধীন বিমান হামলার ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। মঙ্গলবার এসব হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধার কর্মীরা এ তথ্য জানিয়েছেন।

বিদ্রোহীদের হটাতে ওই অঞ্চলে সিরীয় সেনাবাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে। ক্রমাগত হামলায় হাজার হাজার বেসামরিক সীমান্ত দিয়ে তুরস্কে পালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবারের ওই হামলায় সিরীয় বাহিনী নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় কাফার তাল গ্রামে একই পরিবারের আটজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জনই শিশু। অপরদিকে, ইদলিব প্রদেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় মারদাবেশ এলাকায় আরও নয় বেসামরিক নিহত হয়েছে।

আবু ইয়াসের (৭১) নামের এক বাসিন্দা বলেন, আল্লাহ সব নিষ্ঠুরদের ওপর প্রতিশোধ নেবেন। আমার পরিবারের আর কেউ বেঁচে নেই। সবাই মারা গেছে।

গত ডিসেম্বরে ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সিরীয় বাহিনী। সেখানে রাশিয়া ও সিরীয় সরকারের বিমান হামলায় কমপক্ষে ২২ বেসামরিক নিহত হয়েছে। সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করেছে মস্কো।

বছরের পর বছর ধরে হামলা সংঘাতে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বলে গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ